জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্টানের উদ্ভোধন শনিবার

আমরার সিলেট
প্রকাশিত January 16, 2026
জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্টানের উদ্ভোধন শনিবার

বর্ণিল আয়োজনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্টানের উদ্ভোধনী অনুষ্টান শনিবার (১৭ জানুয়ারি) শুরু হবে। স্মৃতি ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রাপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ( অব:) ড. কামাল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী।

শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বের করা হবে বর্ণিল শোভাযাত্রা। পরে সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্ভোধনী অনুষ্টানের আনুষ্টানিকতা শুরু হবে। বেলা ২ টায় মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে। এসময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকাসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদেরকে নিয়ে প্রবাসী সন্ধ্যা নামে একটি স্মৃতিচারণমূলক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেবেন। পরবর্তীতে রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হবে। সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরীসহ স্থানীয় শিল্পিবৃন্দ।

অনুষ্টানের ২য় ও সমাপনী দিনে রোববারও (১৮ জানুয়ারি) বিভিন্ন রকম অনুষ্টানমালার আয়োজন করা হয়েছে। বেলা আড়াইটায় সমাপনী আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী এবং সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ। অনুষ্টানে সংষ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্টান উদযাপন কমিটির আহ্বায়ক আখলাকুল আম্বিয়া বাতিন এবং সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।